সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাওর ও নদী রক্ষা আন্দোলনের গণ-সমাবেশ

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ থেকে
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালিত । ছবি : প্রতিনিধি

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে, বিকেলে ছাতকের জাউয়াবাজারে ফুলকলি মার্কেটের সামনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালের গণ- সমাবেশে দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সদস্য সচিব আবু তাহের মিসবাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী। আরো বক্তব্য রাখেন উপজেলা সদস্য মোফাজ্জল হাসান,লক্ষীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, সদস্য মোঃ সুমন মিয়া, রিফাত, আরিফ, হযরত আলী, মাছুম।

বিকেলের দিকে গণ সমাবেশে ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।

ছাতক গণ-সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।

পাশাপাশি বক্তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X