সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৩ জন গ্রেফতার

একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে মাদারীপুর সদর উপজেলার থানতলী ও পাকদী এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে গত ২৯ ও ৩০ মার্চ মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার ফজল খা গ্রুপ এবং পাকদী এলাকার দবির মুন্সী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পরে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। সংর্ঘষে থানতলী, পাকদী ও গোলাবাড়ী, জজকোর্ট, মিল সংলগ্ন এলাকার বিভিন্ন দোকানপাট ও বসতঘরে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে। সংবাদ পেয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন মাদারীপুর সদর উপজেলার পাকদী এলাকার সামছু খলিফার ছেলে মুন্না খলিফা (২৫), জালাল খন্দকারের ছেলে হাসান খন্দকার (২৫), নির্মল মন্ডলের ছেলে মৃর্ত্তুন জয় (২১), সিরাজুল ইসলামের ছেলে শাহাদৎ (৩৫), লুৎফর রহমান বেপারীর ছেলে ফেরদৌস বেপারী (৩৬), শামসুল হকের ছেলে শাকিল বেপারী (২২), মাদারীপুর সদর উপজেলার থানতলী এলাকার এনায়েত শেখের ছেলে মাসুদ শেখ (৩৫), তাতিবাড়ি এলাকার সাহাদতের ছেলে সজল (২২), ডাসার উপজেলার মধ্য ধুলগ্রাম এলাকার রিপন শেখের ছেলে জিহাদ (১৬), সনমন্দি এলাকার মোক্তারের ছেলে বেল্লাল (১৫), কুন্তিপাড়া এলাকার আজমল মোল্লার ছেলে ইমন মোল্লা (১৫), থানতলী এলাকার আব্দুর রহমানের ছেলে থানভীর খান (১৫), ডাসার উপজেলার মধ্যধলুগ্রাম এলাকার বাবুল খানের ছেলে সাকিল (১৫)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X