সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বরগুনার তালতলীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

তালতলী (বরগুনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
বরগুনার তালতলীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বরগুনার তালতলী উপজেলায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. বেল্লাল পিয়াদা (৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল পিয়াদা একই এলাকার জলিল পিয়াদার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেল্লাল পিয়াদা তার ট্রাক্টরে রড ও সিমেন্ট নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ঝুমুর জানান, হাসপাতালে আনার আগেই বেল্লাল পিয়াদা মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X