সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান

ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে তার দুই শিশুপুত্রকেও বিষপান করান। এতে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, “সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।”

রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন, “মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব ও তার দুই ছেলে নিবীড় এবং আবির ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।” তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X