সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বদরগঞ্জে সরকারী জমি দখল করে আলিসান বাড়ি নির্মাণের অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:২৫ পিএম
বদরগঞ্জে সরকারী জমি দখল করে আলিসান বাড়ি নির্মাণের অভিযোগ

রংপুর বদরগঞ্জের লোহানীপাড়ায় সরকারী যায়গায় অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে, প্রভাবশালী আবু বক্কর সিদ্দিক মাস্টারের বিরুদ্ধে।

স্থানীয় কিছু পাতি নেতা অর্থলোভী ও স্বার্থান্বেষী মহলকে ম্যানেজ করে,সরকারী বিধিনিষেধ এর তোয়াক্কা না করে পেশি শক্তির বলে ১নং খাস খতিয়ান ভুক্ত সরকারী জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছেন মর্মে এলাকার সচেতন মহলের মাঝে গুঞ্জন উঠেছে।

জানা যায়, উক্ত সরকারী যায়গাটি স্থানীয় আদিবাসী বেনজামিন মুর্মু(বাহাদূর) এর দখলে ছিল। বাহাদুরের দখলে থাকা এই সরকারী জমিটি কৌশল খাটিয়ে কিছু অর্থের বিনিময়ে বাহাদূরের কাছ থেকে নিজের দখলে নিয়ে নেয় কৌশলবাজ আবুবক্কর সিদ্দিক। দীর্ঘদিন ধরে তিনি এই জমির উপর অস্থায়ী অবকাঠামো নির্মাণ করে সেখানে বসবাস করে আসছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অস্থায়ী স্থাপনা ভেঙ্গে স্থায়ী স্থাপনা তথা একটি আলিসান বাড়ি নির্মাণ করেছেন।

আবু বক্কর সিদ্দিক উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাজানোগ্রাম মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি লোহানীপাড়া কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। এবিষয়ে সরজমিনে গেলে বাড়ি নির্মাণ ও সরকারী জমি দখলের সত্যতা পাওয়া যায়। এমনকি তিনি ১নং খাসখতিয়ানের পাশাপাশি ২নং খাসখতিয়ান ভুক্ত সরকারী বন বিভাগের জমি তার দখলে নিয়েছেন বলে জানা যায়।

অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বনের জমি দখলের বিষয়ে তার কাছে জানতে গেলে তিনি সাংবাদিকের জানান, আমি একাই সরকারী জমি দখল করিনি আমার মতো সাজানোগ্রামে আরও ৯০টি বাড়ি নির্মাণ করেছে তাদের কিছু না হলে আমারও কিছু হবে না। আপনাদের কিছু করার থাকলে করেন যা লেখার শখ লেখেন। এবিষয়ে লোহানীপাড়া বিট কর্মকর্তা মজিবর রহমান বলেন, আবু বক্কর সিদ্দিক মাস্টার আমাদের বন বিভাগেরও জমি দখলে নিয়েছে। এমনকি এখনো দখল অব্যহত রয়েছে। আমি সার্ভেয়ার এনে বনের জমি পরিমাপ করেছি যথাসময়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

বিষয়টি লোহানীপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুৎফর রহমানকে অবগত করা হলে,তিনি বলেন আমরা এবিষয়ে জানিনা তাকে কোন বন্দবস্ত দেইনি।

এবিষয়ে বদরগঞ্জ উপসহকারী কর্মকর্তা (ভুমি) এ এস এম শাহাদাত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিপ করে ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন।পুনরায় তার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করে ওনাকে পাওয়া যায়নি। পরে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে দেয়া হয় এবিষয় সংক্রান্ত কোন মতামত নেয়া সম্ভব হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X