সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

কাগজ ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্র আরাফাতের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ৪৩ ঘণ্টা পর পদ্মা সেতুর নিচ থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া এলাকায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হাওয়া এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেনের (১৬) মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে স্কুলছাত্র আরাফাতসহ তার চার বন্ধু মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় প্রবল স্রোতের কবলে পড়ে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। এরপর নিখোঁজ ওই স্কুল শিক্ষার্থীর সন্ধান পাওয়া না গেলেও পদ্মা সেতুর নিচে ভেসে ওঠে মরদেহ। পরে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।

সফিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়ার শেষে পুলিশের মাধ্যমে নিহত স্কুল শিক্ষার্থীর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X