সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ কারবারি গ্রেফতার

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেফতারকৃতরা হলেন নুরুনবী (২৪), শাহিন (১৯), রাকিব (২৪), শামীম (২৬), ইরান (২৬), ফয়সাল (২৮), জাহাঙ্গীর (৩৯), শরিফ (২২), রিপন (২১), আরিফ (২২), খোরশেদ (৪৭) ও সুমন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উত্তর নরসিংপুর এলাকায় মাদকের একটি স্পটে যৌথ অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশ ও র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের আভিযানিক দল। এ সময় ৩৫০ পুরিয়া গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী ছাড়াও চুরি, ডাকাতি ও ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X