সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদার দাবিতে ফল ব্যবসায়ীকে আটকে নির্যাতন, গ্রেপ্তার ২

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ফল ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে দিনভর নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।

উদ্ধার হওয়া ব্যবসায়ী এয়াছিন (৪০) ফেনী সদর উপজেলার অলুকিয়া গ্রামের বাসিন্দা এবং আবদুল জলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম বাজারে ফলের ব্যবসা করে আসছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কায়সার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে জিল্লুর রহমান (৩০) এবং পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে সোহাগ প্রকাশ মুন্না (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জিল্লুর রহমান মোবাইল ফোনে এয়াছিনের কাছে ২০০ টাকা ধার চান। পরে টাকা নেওয়ার কথা বলে তাকে চৌদ্দগ্রাম থানা থেকে প্রায় ২০০ গজ দূরে পারাবত স্কুলের সামনে ডেকে নেয়। সরল বিশ্বাসে সেখানে গেলে জিল্লুর, মুন্না ও তাদের আরও তিন সহযোগী তাকে জোর করে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে আটক করে।

এ সময় তারা তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

একপর্যায়ে নির্যাতনের ফলে এয়াছিন অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে স্কুল গেটের সামনে আবারও তাকে ধরে মারধর করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহিম (২৬), মনির (২৫) ও টুটুল (৩০) নামে আরও তিনজন পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত এয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

ওসি আবু মাহমুদ কায়সার হোসেন জানান, ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক তিনজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X