মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

স্বাধীনতার বিরোধীতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে : ভূমিমন্ত্রী

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:২০ পিএম
বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

স্বাধীনতা অর্জনে যারা বিরোধিতা করেছে, তারা জাতির কাছে আজীবন ঘৃণিত থাকবে। সারা বিশ্বব্যাপী জার্মানির হিটলারকে মানুষ যেমন ঘৃণা করে, তাদের ও ঠিক সেভাবেই ঘৃণা করা হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

ভূমিমন্ত্রী বলেন, মায়ের ভাষার জন্য পৃথিবীতে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে গর্বিত ও বিজয়ী জাতি।

বর্তমান সরকারের লক্ষ্যের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু আরও বলেন, স্বাধীনতার পর অনেক সময় পেরিয়েছে। আমরা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে চাই। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান ত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতাকে আরও উঁচুতে তুলে ধরতে চাই। লাখো বেকার যুবকের কর্মসংস্থানের মধ্য দিয়ে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনই তাদের প্রত্যাশা এবং এটি একটি পবিত্র দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এর আগে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয় এবং পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সকাল ৮টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X