সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রীর মৃত্যু

নাটোর সংবাদদাতা
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:০০ পিএম
লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রীর মৃত্যু

নাটোরের লালপুরে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এক ভয়ঙ্কর ট্রাক-ইজিবাইক দুর্ঘটনা ঘটে। এতে ইজিবাইকের ৩ যাত্রী নিহত এবং আরও ৪ জন আহত হন। গুরুতর অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

ঘটনা ঘটেছে সকাল ৭টার দিকে নবীনগর গ্রামে, যখন ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়, ফলে ইজিবাইকটি দমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন- উপজেলার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন(৩৫)।

আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের দমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের একযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকসহ আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X