সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মিরসরাইয়ে অ্যাসিড হামলায় ২০০ মুরগি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম
মিরসরাইয়ে অ্যাসিড হামলায় ২০০ মুরগি নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি পোলট্রি খামারে অ্যাসিড ছুড়ে প্রায় ২০০ মুরগি হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় খামারি নুরুল আলমের পোলট্রি খামারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ২ হাজার সেটের মুরগির খামারে প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিনিয়োগ করেছে খামারি নুরুল আলম। তার পাশের একজনের সঙ্গে কয়েকবার বাগবিতণ্ডা হয়েছিল তাদের। হয়ত সে এমন কাজ করেছে। এটি অমানবিক কাজ। শক্রতা থাকতে পারে। কিন্তু এভাবে মুরগি মেরে ফেলা ঠিক হয়নি।

খামারের মালিক নুরুল আলম বলেন, ব্যাংক থেকে লোন নিয়ে খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি। পরিবারের ৬ সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিল পোলট্রি খামারটি। খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়া থাকত। তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। সে বাসা ছাড়েনি, কয়েকবার ঝগড়া হয়েছে। পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়। ধারণা করছি, সে এই ঘটনা ঘটাতে পারে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজি নাজমুল হক বলেন, পোলট্রি খামারে অ্যাসিড মেরে মুরগি মেরে ফেলার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

X