সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

গাইবান্ধা প্রেসক্লাবে ঈদ আড্ডা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত 

তানভীর রহমান গাইবান্ধা থেকে
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
গাইবান্ধা প্রেসক্লাবে ঈদ আড্ডা । ছবি : প্রতিনিধি

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য ‘ঈদ আড্ডা’ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ(২৩ মার্চ) সোমবার বেলা ১১ টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এই পবিত্র ঈদুল ফিতরের আড্ডা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠানে গল্প, গান, ইসলামী সঙ্গীত হাসি-ঠাট্টা আর খুনসুটিতে জমে উঠে প্রাণবন্ত আড্ডা।

এই অনুষ্ঠানে সংবাদকর্মীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করার লক্ষ্যেই এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রেসক্লাবের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন এবং সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইদ্রিসউজ্জামান মোনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা প্রেসক্লাবের সহ- সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু,ও খালেদ হোসেন, যুগ্ন- সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যকরী সদস্য রিক্তু প্রসাদ, ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, গোলাম রব্বানী মুসা, কায়সার রহমান রোমেল, জোবায়ের রহমান জুয়েল, সুমন মিয়া সহ অন্যরা।

পরিশেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X