রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩
তিতাসে উন্নয়ন ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠিত

সমৃদ্ধ তিতাস গড়তে শামীম সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পিএম
তিতাসে উন্নয়ন ফোরামের পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলায় ‘তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী চেয়ারম্যান বাড়ি মাঠ প্রাঙ্গণে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। তিনি বক্তৃতায় জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তিনি বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও তিতাস উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ শামীম সরকার বিজ্ঞ। উল্লেখ্য, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভাপতির বক্তব্যে তিনি উপজেলার সার্বিক উন্নয়নে ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ নাজিম উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার।

​এছাড়াও বক্তব্য রাখেন, ​হোমনা উপজেলা জামায়াতের আমির কাজী মাওলানা সাইদুল হক, তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সালাউদ্দিন সরকার, ​তিতাস উপজেলা ব্যবসায়িক ফোরামের সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ছবির হোসেন, ​তিতাস উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল মাহমুদ।

হাফেজ বোরহান উদ্দিন সরকারের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা ব্যবসায়িক ফোরামের সেক্রেটারি মোঃ নুরে আলম সরকার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই বিপ্লবের শহীদদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X