সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভোলাহাটে সরকারি জলাশয়ে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন, মামলা দায়ের

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১১:২১ এএম
ভোলাহাটে সরকারী জলাশয় বৈধ লিজ নিয়ে দুষ্কৃতিকারীদের চক্রান্তে ৪টি পুকুরের লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার ঘটনাস্থলে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সরকারি জলাশয়ে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ভোলাহাট উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়ার “তিয়োরবান” বিলে দূর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি ১৪৩১ থেকে ১৪৩৬ বাংলা সাল পর্যন্ত ৬ বছরের জন্য সরকারি নিয়ম মেনে জলাশয় লিজ নেয়।

লিজ নেওয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ, খরা ও অতিবৃষ্টির কারণে মাছ চাষে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা।

ভোলাহাটে সরকারী জলাশয় বৈধ লিজ নিয়ে দুষ্কৃতিকারীদের চক্রান্তে ৪টি পুকুরের লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার ঘটনাস্থলে "তিয়োরবান" বিলের দৃশ্য ¦ ছবি: প্রতিনিধি

গত ১৮ মার্চ ২০২৬ দিবাগত রাত প্রায় ১টা ১০ মিনিটে একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। অভিযোগ রয়েছে, তারা পুকুরের জোগানদার আব্দুর রাকিবকে বেঁধে রেখে চারটি পুকুরে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে মাছ ধরে নেয় এবং অন্যান্য পুকুরের মাছ মেরে ফেলে।

এহেন ন্যাক্কারজনক ঘটনায় পুকুরগুলিতে থাকা চাষাবাদকৃত দেশী প্রজাতির মাছের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান মূল ইজারাদারের সহকারী মোঃ টনি খান। ঘটনার পরের দিন (১৯ মার্চ ২০২৬) সকাল প্রায় ৬টা ২০ মিনিটে বিলে কাজে আসা কৃষকগণ পুকুর জোগানদার আব্দুর রাকিবকে উদ্ধার করে। পরে ইজারাদারের সহকারীসহ অন্যান্যদের খবর দিলে ঘটনাস্থল স্থানীয় সাংবাদিকগণ প্রত্যক্ষ করেন।

মৎস্যজীবি জিন্নাত রহমান বলেন, আমরা সরকারের কাছে টাকা দিয়ে বৈধভাবে জলমহাল লিজ নিয়ে দুষ্কৃতিকারী চক্রের লোকেরা এ ধরণের ক্ষতিসাধন করলো এর আমরা সঠিক ক্ষতিপূরণসহ ন্যায্য বিচারের জোর দাবী জানাচ্ছি সরকার বাহাদুর ও সংশ্লিষ্ট কর্মকর্তা প্রশাসনের কাছে। নইলে ইজারাদারসহ আমরা মৎস্যজীবিরা এই মাছের উপরই রুটিরুজি। আমাদের ক্ষতিপূরণ না হলে নির্ঘাৎ মাঠে মারা মরবো বলে জানান।

ভোলাহাটে সরকারী জলাশয় বৈধ লিজ নিয়ে দুষ্কৃতিকারীদের চক্রান্তে ৪টি পুকুরের লাখ লাখ টাকার মাছ মেরে ফেলার ঘটনাস্থলে "তিয়োরবান" বিলের দৃশ্য ¦ ছবি: প্রতিনিধি

আরো জানা যায়, পুকুর জোগানদার আব্দুর রাকিব এ প্রতিবেদককে জানান, ঘটনার দিন (১৮ মার্চ ২০২৬) দিবাগত গভীর রাতে দুষ্কৃতিকারী চক্রের ১টি দল আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ৪টি পুকুরে চেতনানাশক টেবলেট মিশিয়ে সব পুকুরের মাছ মেরে নেয় এবং পুকুরে থাকা বাকীসব মাছগুলি মারা যায়।

৬ বছর মেয়াদী সরকারী নিয়মনীতি মেনে বৈধভাবে লিজ নিয়ে একটি দুষ্কৃতকারী চক্র হিংসার বশবর্তী হয়ে ৪টি পুকুরের দেশী প্রজাতির মাছ মেরে ফেলেছে একই এলাকার ১টি দুষ্কৃতিকারী। তাদের মধ্যে ৬ জন উল্লেখযোগ্য-১। মোঃ রিপন (২৫), পিতা-মোঃ মোহবুল, ২। মোঃ মোহবুল, পিতা-মৃত আমজাদ হোসেন, উভয়ের গ্রাম-তিলোকী, ৩। মোঃ মিলন (২২), পিতা-মোঃ কালাম, ৪। মোঃ কালাম (৪৫), পিতা-মৃত লোকমান, ৫। মোঃ আব্দুল আওয়াল (৫০), পিতা-মৃত লোকমান, ৬। মোঃ শরিফুল (২৮), পিতা-মোঃ মুর্শেদ কানা, সর্বগ্রাম- সুরানপুর (নয়াপুকুর)।

এ ঘটনায় ভোলাহাট থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আইও এস.আই মোঃ শফিক বলেন, ঘটনার মামলার প্রেক্ষিতে ২১ মার্চ বিবাদীদের সাথে কথা হয়েছে, তারা এই ঘটনায় জলাশয়ের আবাদকৃত মেরে ফেলা মাছগুলির উপযুক্ত ক্ষতিপূরণ দিলে সমঝোতা হবে নতুবা মামলার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X