সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ৩

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
ছবি: সংগৃহীত

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার মূল কারণ ছিল মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া গতিবেগ।

রোববার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কাঁঠালতলী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮), এবং খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। পরে পেছন থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিজয় ও জাবের মারা যান।

গুরুতর আহত অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X