সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্ক-এ উপচে পড়া ভিড়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম
গাজীপুর সাফারি পার্ক। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে কেন্দ্র করে গাজীপুর সাফারি পার্ক-এ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা পার্কে জড়ো হতে থাকেন।

দিনভর হাজার হাজার মানুষের পদচারণায় পুরো পার্ক এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ভিড় করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদের সাত দিনের দীর্ঘ ছুটিজুড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে। এ লক্ষ্যে দর্শনার্থীদের সেবা দিতে প্রস্তুত রয়েছে পার্ক কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

দর্শনার্থীরা জানান, সবুজ-ঘেরা নির্মল পরিবেশে সাফারি পার্কে সময় কাটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে উন্মুক্ত পরিবেশে খুব কাছ থেকে রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা, বিভিন্ন প্রজাতির হরিণ ও গয়াল দেখা যায়। এছাড়া পথের পাশে বানরের দল, হাতি, ইমু পাখি, দুর্লভ শকুন, প্যাঁচাসহ নানা প্রজাতির পাখি নজর কাড়ে। রয়েছে জলহস্তী, কুমির ও সাপসহ বিভিন্ন সরীসৃপও।

দিনাজপুর থেকে আসা দর্শনার্থী মিজানুর রহমান জানান, ঈদে বাড়ি যেতে না পারায় স্ত্রীকে নিয়ে সময় কাটাতে সাফারি পার্কে এসেছেন। পার্কের ভেতরে বাসে চড়ে রয়েল বেঙ্গল টাইগার, সিংহ ও ভালুক কাছ থেকে দেখে তিনি দারুণ আনন্দ পেয়েছেন।

অন্যদিকে কলেজছাত্রী মিথিলা বলেন, সাফারি পার্ক ভ্রমণ একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। এখানে একইসঙ্গে অনেক বিরল ও হিংস্র প্রাণী প্রাকৃতিক পরিবেশে দেখা যায়, যা সত্যিই উপভোগ্য।

এদিকে, পার্কে নতুন করে তিনটি সিংহ যুক্ত হয়েছে এবং সাপ্তাহিক ছুটির দিনেও পার্ক খোলা রাখা হচ্ছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, প্রতি বছর ঈদে দর্শনার্থীর চাপ থাকে। এবারের ঈদের দ্বিতীয় দিনেই ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রতিদিনই পার্ক খোলা রাখা হচ্ছে এবং দর্শনার্থীদের সুবিধার্থে ঈদের দিন বিকেলেও পার্ক চালু ছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

চৌগাছায় ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষক আহত

বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হাটহাজারীতে ভারতীয় পণ্যসহ আটক ২

X