মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে ইউএনও পরিবারের উদ্যোগে এতিমদের সঙ্গে ঈদের আনন্দ

রায়হান জনি (কেশবপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম
কেশবপুরে ইউএনও রেকসোনা খাতুন ও তার পরিবার ঈদের দিনে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুরে পবিত্র ঈদকে ঘিরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন ও তার পরিবার। ঈদের দিন তারা কেশবপুর শিশু সদন এতিমখানায় গিয়ে সেখানে থাকা শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

এ সময় ইউএনও ও তার পরিবারের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান, গল্প করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুধু তাই নয়, তারা শিশুদের মাঝে ঈদ উপহার ও খাবার বিতরণ করেন, যা এতিম শিশুদের মুখে হাসি ফোটায় এবং তাদের ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে।

এমন উদ্যোগের মাধ্যমে এতিম শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীও ইউএনও পরিবারের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

এতিমখানার শিশুরা আনন্দ প্রকাশ করে জানায়, 'আজ আমরা খুব খুশি। ইউএনওর পরিবার আমাদের সঙ্গে ঈদ উদযাপন করতে আসায় অনেক ভালো লেগেছে।'

এই আয়োজন প্রমাণ করে, সামান্য ভালোবাসা ও সহমর্মিতাই পারে সমাজে বড় পরিবর্তন আনতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X