সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামালপুরে ভাসমান সেতু ধসে ৪ শিশুর মৃত্যু, ১ নিখোঁজ

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ৪ শিশুর মৃত্যু নিখোঁজ ১। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও এক শিশু নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার এলাকায় ঘটে।

নিহত শিশুরা হলেন—দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ছেলেমেয়ে আব্দুল মোতালেব (৬), খাদিজা (১২) ও আবির।

স্থানীয়রা জানান, ঈদের আনন্দে ভাসমান সেতুতে ভীড় জমায়। অতিরিক্ত চাপের কারণে সেতুটি ভেঙে গেলে অনেকেই ব্রহ্মপুত্র নদে পড়ে যান। কেউ কেউ তীরে উঠে আসলেও পাঁচজন শিশু নিখোঁজ থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মুবিন খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করেছেন। নিখোঁজ এক শিশুকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

ঈদের আনন্দের দিনে এই দুর্ঘটনায় পুরো দেওয়ানগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X