সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে স্বপ্ন ছোয়ার আয়োজনে ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত

জাকির হোসেন হৃদয় - ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম
অভয়নগরের তালতলায় ঈদ উপলক্ষে ব্যতিক্রমধর্মী পারিবারিক মেলা অনুষ্ঠিত। ছবি: প্রতিনিধি

অভয়নগর উপজেলার তালতলা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমধর্মী পারিবারিক ঈদ মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘স্বপ্ন-ছোঁয়া’র আয়োজনে এবং এ্যাডভোকেট শাকিল আহমেদ রিপনের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ঈদের দিন তালতলা এলাকায় এ্যাডভোকেট রিপনের নিজ বাড়িতে অনুষ্ঠিত এ আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ছোট-বড় সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজক কমিটি জানায়, ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতেই এ পারিবারিক মেলার আয়োজন করা হয়, যাতে করে এলাকার মানুষ একসাথে আনন্দ উপভোগ করতে পারেন এবং পারস্পরিক সম্প্রীতি আরও দৃঢ় হয়।

পারিবারিক ঈদ আনন্দ মেলার শুভ উদ্বোধন করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। এ সময় তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বি এন পির সভাপতি আবু নঈম মোড়ল, সাবেক কাউন্সিলর জাহানারা বেগম প্রমুখ।

মেলায় বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, শিশুদের খেলাধুলা এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে, যা উপস্থিত সকলের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X