সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজৈরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
রাজৈরে পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৮

মাদারীপুরের রাজৈর এলাকায় শুক্রবার (২০ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনা ঘটেছে। একটি পিকআপ ও লাকড়ি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়ে দূরদুরান্তের যাত্রীরা। খবর পেয়ে আহতদের উদ্ধার করে মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহতরা হলেন, ভোলার সিরাজ মাঝি (৩০), তার আড়াই বছর বয়সী ছেলে মেহেদী হাসান, মুন্নি (২০), বিল্লাল (২০), পটুয়াখালীর তরিকুল (১০), রাসেল (৩৩), নুপুর (৩০) ও আল-আমিন (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ঢাকা থেকে পিকআপে করে বাসাবাড়ির মালামাল নিয়ে বরিশাল যাচ্ছিল একটি পরিবার। পথিমধ্যে রাজৈর বাসস্ট্যান্ডের কাছাকাছি আসলে অপরদিক থেকে আসা লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই শিশুসহ আহত হয়েছে অন্তত ৮ জন। পালিয়ে যায় ট্রাকচালক। বন্ধ হয়ে যায় মহাসড়কে যান চলাচল। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তাদের বরিশাল মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X