সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সুবিধা বঞ্চিত ২৫০ পরিবার পেল শান্তিনীড়ের ১৬তম ঈদ উপহার

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম
সুবিধা বঞ্চিত ২৫০ পরিবার পেল শান্তিনীড়ের ১৬তম ঈদ উপহার

ঈদের আনন্দ যাদের ছুঁতে পারে না এমন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বরাবরের মত ত্রাণ বিতরণ করলো চট্টগ্রামের মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়।

বৃহস্পতিবার সংস্থার ১৬তম শান্তিনীড় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সংস্থার সদস্যবৃন্দ কর্তৃক তালিকাকৃত মধ্যবিত্ত, নিন্মবিত্ত, কর্মহীন ও অসহায় ২৫০টি পরিবারের মাঝে খাবার সামগ্রী পৌঁছে দেয় সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, তৈল, মটর ডাল, দুধ, আটা, আলু, লবণ, পিঁয়াজ, চাপাতা, নুডলস। এছাড়া শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ার হাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। এসময় সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি এবং শান্তিনীড়ের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব ও শান্তিনীড়ের আজীবন সদস্য জাহিদ ইকবাল চৌধুরী, শান্তিনীড় উপদেষ্টা ও শিক্ষোন্নয়ন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, সংগঠনের উপদেষ্টা সাবেক কাষ্টমস্ কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই সমিতি কক্সবাজারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বারইয়ার হাট পৌরসভার সাবেক কমিশনার নিজাম উদ্দিন, বারইয়ার হাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদল সাবেক আহবায়ক কামরান সরওয়ার্দী, শান্তিনীড়ের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত সোহাগ, স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহিদুল ইসলাম রয়েল প্রমুখ।

সংস্থার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, বিএনপি নেতা শওকত আকবর সোহাগ, উদয়ন ক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মাকছুদ আলম শাহীন, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, প্রজন্ম মিরসরাই'র সাবেক সভাপতি রহিম উদ্দিন, আদর্শ গ্রাম শেখটোলা'র সাধারণ সম্পাদক জামশেদ আলম তপু, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন, আল হেরা সংস্থার সভাপতি হেলাল উদ্দিন।

সংস্থার আজীবন সদস্য একরামুল হক, সাবেক সহ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সহ সভাপতি শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ সম্পাদক মাঈন উদ্দিন, শিক্ষা ও বৃত্তি সম্পাদক নুর এ জাহেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইয়াছিন শরীফ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, সাবেক কার্যনিবার্হী সদস্য আলমগীর ভুঁইয়া, সিনিয়র সদস্য ইসমাইল হোসেন খোকন, রিয়াজ উদ্দিন, মাসুম সোহান সাদ, নুর ছালাম লিমন, কাজী রাসেল, আবদুল আজিজ, নাজমুল হোসেন, ফাউয়াজ নিজামী, তানিম, ঈশান,মাসুদ, সানি, জাহেদুল, ফারদিন খন্দকার, আবদুল্লাহ আল রাহি,মুর্তজা।

সংস্থার দুস্থ ও ত্রাণ সম্পাদক আবু সায়েদ জানান, শান্তিনীড়'র নিয়মিত কার্যক্রমের একটা অংশ সমাজের দুস্থ মানুষের মাঝে ঈদের পূর্বে ত্রাণ বিতরণ কার্যক্রম যা বিগত ১৫ বছর যাবত চলমান কিন্তু চাহিদার পরিমাণে অত্র কার্যক্রম অতীব নগণ্য। ফলশ্রুতিতে অনেক গরীব ও অসহায়দের আমাদের খালি হাতে ফিরিয়ে দিতে হয় যা দেখে আমাদের মনের গভীরে পীড়া দেয়, খুব কষ্ট হয়। তিনি আরও জানান, আমরা মনে প্রাণে বিশ্বাস করি, সমাজের দরিদ্র পীড়িত মানুষদের দুঃখ-কষ্ট লাঘবে বিত্তবানরা সকলে নিজ নিজ এলাকায় এগিয়ে আসবেন।

তিনি আরো জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও আমরা উপজেলার ২৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। এতে শান্তিনীড়ের সকল সদস্য,উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য এবং শুভানুধ্যায়ীদের মাধ্যমে ফান্ড সংগ্রহ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

X