সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম
মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ মিয়া জনি ও ইতালিয়ান নাগরিক Advocate Alessio Casieri এর অর্থায়নে ৩৬০ জনকে ঈদের দিন রান্নার জন্য খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

বুধবার মাদারীপুরের এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই প্যাকেট সেমাই, পোলাও এর চাল, দুধ, চিনি, গরমমসলা, তেল, লবনসহ সাবান, সাবানের গুড়া, স্যাম্পু উপহার পেয়ে খুশি তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক আফজাল হোসাইন, এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি প্রধান নির্বাহী কর্মকর্তা লিখন মাহমুদ। সভাপতিত্ব করেন ফ্রেন্ডস অভ নেচারে প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন নকশি কাঁথা ও তরুণ্য পরিবার।

অনুষ্ঠানে অংশ নেন ফ্রেন্ডস অভ নেচার, দুরন্ত মাদারীপুর, পাকদী নবীন যুব সংঘ, স্বপ্ন চূড়া তরুণ সংঘ, মানব কল্যাণ সংগঠন, পাশে আছি মাদারীপুর, আদর্শ কল্যাণ ফোরাম, সবুজ বাংলাদেশ ফাউন্ডেশন, আচল মাল্টিমিডিয়া শিল্পি সংসদ, পাঠক বন্ধু, আলোকিত জীবনের সন্ধানে, জাগো উন্নয়ন সংস্থা।

উপহার পেয়ে খুশি মাকসুদা আক্তার। এসময় তিনি বলেন, ঈদের দিন আমরা এগুলো রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবো। আমাদের আর বাজারের জন্য চিন্তা করতে হবে না। তাই আমরা খুব খুশি।

প্রধান অতিথি মাদারীপুর সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম বলেন, এধরণের কাজ সত্যিই প্রশংসনিয়। মানবিক কাজগুলো করলে সমাজের অসহায় মানুষগুলো একটু ভালো থাকতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X