সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, ট্রাকে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:২৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

বুধবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী।

নিহতরা হলেন চারঘাট উপজেলার মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার আলী (৩৫) এবং তার সাত বছর বয়সী ছেলে রেদওয়ান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে কাওসার আলী তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বানেশ্বর কলাহাটা এলাকা অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি মোজাম্মেল হক কাজী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা তাতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে ড্রাম ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ ঘটনার পর তা আরও জোরদার করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X