সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে স্কুল শিক্ষকের বসত বাড়িতে হামলা ভাংচুর মারপিঠে আহত ২

গনেশ পাল, মোরেলগঞ্জ, (বাগেরহাট)
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
মোরেলগঞ্জে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা-ভাংচুর। ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষকের বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারপিঠে স্কুল শিক্ষক কবির হোসেন শেখ (৫৫) ও তার স্ত্রী আইরিন সুলতানা (৪২) নামে দুইজন গুরুতর আহত হয়ে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর যখমী ২ জন কে বুধবার উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে স্থানতরিত করা হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জিলবুনিয়া গ্রামে ঘটনার দিন মঙ্গলবার দুপুর ২ টার দিকে ২০১নং ছোট জিলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিকক্ষ কবির হোসেন শেখের বসত বাড়িতে একই গ্রামের রিয়াজুল বেপারীর নেতৃত্বে ১০/১৫ জনের সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গৃহের মূল ফটোকের দরজা ভাংগার চেষ্ঠা চালিয়ে পরে পিছনের দরজা খোলা পেয়ে ঘরে ডুকে সুকেজ ভাংচুর করে। নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিলে তারা স্কুল শিক্ষক কবির হোসেন কে এলোপাতারি মারপিট করে। এ সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সন্ধ্যায় চিকিৎসার জন্য মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর পরই পুলিশকে সংবাদ দিলে পোলেরহাট ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেন। হাসপাতালে চিকিৎসাধীন স্কুল শিক্ষক কবির হোসেন শেখ ও তার স্ত্রী আইরিন সুলতানা বলেন, সরকারি খালের ওপরে সাকো দিয়ে নিজেদের বাড়িতে চলাচল করতে হয়। খালের ওপরে তারা সাকো দিতে আমাদের যাতায়াতে বাঁধা সৃষ্টি করে। সাকো ভাংচুর করে। প্রতিবেশি রিয়াজুল বেপারীর নেতৃত্বে দুপুরে ১০/১৫ জন লোক হামলা করে সুকেজের লকার ভেংগে নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে যায়। এ সময় তাদের বাঁধা দিলে আমাদেরকে মারপিঠ করে আহত করে ফেলে রেখে যায়। থানা পুলিশকে ঘটনাটি জানিয়েছি, তারা বাড়িতে এসে দেখে গেছেন। আমাদের ওপর একের পর এক অত্যাচার ওদের ভয়ে কেউ কথা বলতে পারে না। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। প্রকাশ্যে দিবা লোকে বাড়ির মধ্যে এসে ভাংচুর করল এর কি কোন বিচার নেই।

উপজেলান স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি বলেন, স্কুল শিক্ষকের স্ত্রী আইরন সুলতানার ডান হাতের হাড়ে আঘাত প্রাপ্ত বেশি। উন্নত চিকিৎসার জন্য তাদের ২ জনকেই বাগেরহাট সদর হাসপাতালে স্থানতরিত করা হয়েছে।

রিয়াজুল বেপারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, ঘটনাটি ষড়যন্ত্রনামূলক সাজানো বলে দাবী করেন।

এ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, রামচন্দ্রপুরে মারপিটের ঘটনায় তাৎক্ষনিক পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X