সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,শরীরে আঘাতের চিহ্ন

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম
নিহত কারিনা দাস। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে তালা উপজেলার কাশিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির।

নিহত কারিনা দাস (২৩) সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের থ্রি-হুইলার চালক সঞ্জয় দাসের মেয়ে।

পরিবারের দাবি, প্রায় পাঁচ বছর আগে তালা উপজেলার কাশিপুর গ্রামের সুজিত দাসের সঙ্গে কারিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

কারিনার বাবা সঞ্জয় দাস অভিযোগ করেন, তার জামাই সুজিতের স্থায়ী কোনো আয় না থাকায় বিভিন্ন সময় যৌতুকের দাবিতে কারিনার ওপর চাপ সৃষ্টি করা হতো। এ নিয়ে সুজিত ও তার মা তাকে প্রায়ই নির্যাতন করতেন।

তিনি আরও জানান, ভোররাতে হঠাৎ শ্বশুরবাড়ি থেকে কারিনার মৃত্যুর খবর পান। পরে জানতে পারেন, তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ওসি লুৎফুল কবির বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ জানান, হাসপাতালে আনার আগেই কারিনার মৃত্যু হয়েছে এবং তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে, কারিনার মামা গৌর দাস বলেন, তার ভাগ্নির মৃত্যু স্বাভাবিক নয় বলে পরিবারের সন্দেহ রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X