রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পিএম
নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি জাহিদুল ইসলাম ধলু ¦ ছবি: প্রতিনিধি

সারা দেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরিস্থিতির অবনতি রোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে নওগাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় শহরের ছোট যমুনা নদীর পশ্চিম তীর ও পুরাতন হাসপাতাল সংলগ্ন ঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঝোপঝাড় ও বদ্ধ জলাশয় পরিষ্কার করেন মপি জাহিদুল ইসলাম ধলু ¦ ছবি: প্রতিনিধি

পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় ১০টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা নদীর তীরবর্তী এলাকার জমে থাকা আবর্জনা, মশার প্রজননস্থল হিসেবে পরিচিত ঝোপঝাড় ও বদ্ধ জলাশয় পরিষ্কার করেন। এবং মশা নিধনে ব্লিচিং পাউডার ও প্রয়োজনীয় ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া কেবল চিকিৎসা দিয়ে নয়, বরং সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমেই প্রতিরোধ করতে হবে।

নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালী

অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিউল আজম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবু জার গাফফার এবং পরিবেশ উন্নয়ন সংস্থার পরিচালক মাহমুন নবী বেলাল, ডাসকো ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X