সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তিতাসে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, মানুষের মধ্যে চরম ক্ষোভ

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:২৫ পিএম
তিতাসে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, মানুষের মধ্যে চরম ক্ষোভ

কুমিল্লার তিতাস উপজেলার চার নং কড়িকান্দি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

বরাদ্দ অনুযায়ী কার্ডপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও সুবিধাভোগীদের অনেককে অর্ধেক চাল দিয়ে বিদায় করার অভিযোগে পরিষদ প্রাঙ্গণে চরম উত্তেজনা দেখা দেয়।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের সময় শত শত নারী-পুরুষের উপস্থিতিতে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, ডিজিটাল স্কেলের পরিবর্তে বালতি দিয়ে মেপে তাদের চাল দেওয়া হয়েছে। বিশেষ করে বন্দারামপুরসহ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বিতরণ চলাকালে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেনের উপস্থিতিও স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

বিতরণে অনিয়মের বিষয়ে কড়িকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসামৎ নার্গিস আক্তার জানান, আমি যখন চাল বিতরন শুরু করি ১০ কেজি করেই দেই, পরে মোহর মুন্সির লিষ্টের যেগুলো দিছে ঐগুলো নাকি কম হইছে তখন আমি ছিলাম না, ওনার লিষ্টের লোক গুলোকে ওনি দিয়েছে।

বিতরণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে কড়িকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহর মুন্সি বলেন, অসহায় মানুষের চাল আত্মসাৎ করার কোনো প্রশ্নই আসে না। মূলত কার্ডধারীর চেয়ে অতিরিক্ত মানুষ উপস্থিত হওয়ায় সবার অনুরোধে চাল কিছুটা কমিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বালতি দিয়ে মেপে দ্রুত বিতরণ করার সময় ওজনে সামান্য কম-বেশি হতে পারে।

উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোহাম্মদ সোহানুর রহমান জানান, তিনি উপস্থিত থেকে আটশো ষাট জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করেছেন। ওজনে কারচুপির বিষয়ে তিনি বলেন, যেহেতু বালতি দিয়ে মেপে চাল দেওয়া হয়েছে, তাই কিছুটা তারতম্য হতে পারে। তবে অর্ধেক কম হওয়ার কথা নয়।

সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, মানবিকতার দোহাই দিয়ে দশ কেজির চাল পাচ কেজি করে দেওয়া সরকারি নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। স্থানীয়রা এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আগামীতে ডিজিটাল পরিমাপ নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর উপহারের চাল নিয়ে এই অব্যবস্থাপনা প্রান্তিক মানুষের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X