সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে শর্ট সার্কিটের আগুনে বৃদ্ধের মৃত্যু

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে শাহজাহান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ভোর রাতে উপজেলার লক্ষীপুর গ্রামের ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মোল্লা ওই এলাকার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাচ্চু জানান, ভাঙ্গাগেট এলাকার শাহজাহান মোল্লার নিজ বাড়িতে শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরের আসবাবপত্র ও কাপড়চোপড় পুড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরেই আটকা পড়ে যান শাহজাহান মোল্লা।

আগুন লাগার সময় তার স্ত্রী ঘর থেকে বের হতে পারলেও দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতার কারণে শাহজাহান মোল্লা বের হতে পারেননি। ফলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করেন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে তার আগেই স্থানীয় লোকজন আগুন অনেকটা নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। পরে আমরা তার মৃতদেহ উদ্ধার করি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X