সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোরেলগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুরকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ রামচন্দ্রপরি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুলকে (৫০) কুপিয়ে জখম করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর পোনে ১ টার দিকে দৈবজ্ঞহাটী বাজারে। গুরুতর আহত বাবুলকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ঘটনার দিন শনিবার দুপুরে তিনি তার স্ত্রীকে নিয়ে অসুস্থ শ্বশুরকে দেখতে গেলে পথিমধ্যে দৈবজ্ঞহাটী বাজারে তার মটর সাইকেল গতিরোধ করে এক দল সন্ত্রাসীরা গাড়ির চাবি নিয়ে যায়। কোন কিছু বুঝে ওঠার আগেই সংঘবদ্ধ হামলাকারীরা চেয়ারম্যানকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রেখে যায়। এ সময় তার স্ত্রী ইভানা আফরিন তিন্নি তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকেও পিঠিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন গুরুতর যখমীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর যখমী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল বলেন, দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের হারুন শেখের ছেলে শামীম শেখের নেতৃত্বে তার ওপরে এ সন্ত্রাসীরা হামলা চালানো হয়েছে। হামলাকারীরা সংখ্যায় ৪ জন ছিলেন। প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র ছিল। নিকটতম দৈবজ্ঞহাটী ফারী পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করেহাসপাতালে ভর্তি করা হয়। তিনি এ ঘটনার প্রশাসনের প্রতি তদন্ত পূর্বক ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে বাগেহাট -৪, মোরেলগঞ্জ শরণখোলা আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যাক্ষ আব্দুল আলীম, হাসপাতালে ইউপি চেয়ারম্যানকে দেখতে গিয়ে তার ওপরে হামলার ঘটনায় ন্যায় বিচারের আশস্ত করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহামুদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান এর ওপরে হামলার ঘটনায় কোন অভিযোগ হয়নি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X