সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগ। ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে ১৩ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবির হোসেন (১৫) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার কাপাশহাটী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান। আটক আবির হোসেন কাপাশহাটী গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে কিশোরীকে তার নিজ ঘরের ভেতর একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবির হোসেন। ভুক্তভোগী কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে আসলে আবির হোসেন পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ধর্ষণের দায় স্বীকার করে অভিযুক্ত কিশোর আবির হোসেন বলেন, ‘কিছুদিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই মেয়ের বাবা আমাকে মারপিট করেছিল। রাগের কারণে আমি তার মেয়েকে ধর্ষণ করেছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘কিশোরী ধর্ষণের অভিযোগে কাপাশহাটী গ্রাম থেকে আবির হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X