মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মো. মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি। ছবি: প্রতিনিধি

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সুনামগঞ্জে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং সুনামগঞ্জ পৌরসভা-এর বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়। শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরতেই এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, আয়শা আক্তার, অসীম চন্দ্র বণিক এবং আশরাফুল ইসলাম কয়েস।

র‍্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুমের আগেই মশাবাহিত রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এ ধরনের সমন্বিত উদ্যোগ নিয়েছে। জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং রোগের ঝুঁকি কমানোই এই কর্মসূচির মূল লক্ষ্য।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X