মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নওয়াপাড়ার কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি গোলাম রসুল

জাকির হোসেন হৃদয়, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য মো. গোলাম রসুল। ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া কাঠপট্টিতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর মো. গোলাম রসুল। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৩টায় তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের পুনর্বাসন এবং তাদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের জন্য সম্ভাব্য সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে নওয়াপাড়া কাঠপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৩টি কুটির শিল্প এবং ৩টি চা ও মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় কোটি টাকারও বেশি আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও কুটির শিল্পে ছড়িয়ে পড়ে। কাঠ ও অন্যান্য দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খুলনা থেকে আরও একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অগ্নিকাণ্ডে কয়েকটি বড় কুটির শিল্পের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আগুনে ডিজাইন মেশিন, মোটর, বিভিন্ন ধরনের কাঠ, দরজা, ড্রেসিং টেবিল, পালঙ্ক, খাট, সোফা, ফ্রেমসহ কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অনেক গ্রাহকের অর্ডার করা আসবাবপত্র প্রস্তুত ছিল এবং অনেকের কাছ থেকে অগ্রিম অর্থও নেওয়া হয়েছিল। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনকালে সংসদ সদস্যর সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, সেক্রেটারি মহিউল, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X