সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনায় ভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যার অভিযোগ, ৪ জন আটক

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১১:১৪ এএম
পাবনায় ভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যার অভিযোগ, ৪ জন আটক

পাবনা জেলার চাটমোহর উপজেলায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ইমরান হোসেন (১৭) নামে এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই সহ তার সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে নিহত ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো নিহত ইমরানের চাচাতো ভাই শুকুরভাঙ্গা গ্রামের হানিফ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪২), একই গ্রামের কুরবান আলীর ছেলে সুমন (১৮), ভাঙ্গুড়া উপজেলার উত্তর মেন্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইজাজুল ইসলাম (২০) ও চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে ভাংড়ি ব্যবসায়ী আল আমিন (২৫)। নিহত ইমরান উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

নিহত ইমরান হোসেনের নিকট আত্মীয় সাদ্দাম হোসেন জানান, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটোভ্যানটি ভাড়া নেয় আপন চাচাতো ভাই সুমন হোসেন।

এ সময় হেলালসহ আরো দুজন ছিল অটোভ্যানটির যাত্রী। অটোভ্যান নিয়ে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত চাটমোহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে তারা। পরে আনুমানিক রাত দশটার দিকে রামচন্দ্রপুর শ্মশান এলাকায় ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রথমে ইমরানকে মারধর করা হয়।

পরে চাচাতো ভাইসহ তার সহযোগীরা ইমরানকে ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পাশর্^বর্তী ভাঙ্গুড়া উপজেলার একটি বাড়িতে আশ্রয় নেয়। পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে এলাকার বাজারে এসে জানতে পারে তিন ব্যক্তিকে নিয়ে ভাড়ায় গেছে ইমরান।

পরিবার ও এলাকাবাসী ওই ৩ ব্যক্তিকে খুঁজতে খুঁজতে ভাঙ্গুড়া উপজেলায় চাচাতো ভাইয়ের বাড়িতে পৌঁছায়। এ সময় বিভিন্ন কথাবার্তা অসংলগ্ন মনে হলে এবং তথ্য প্রমাণ পাওয়া গেলে ওই তিনজনকে আটক করে চাটমোহর নিয়ে আসে এলাকাবাসী। পরে স্বজন এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ইমরানকে মেরে শ্মশান এলাকায় ফেলে রাখা হয়েছে। পরে বুধবার রাতেই চাটমোহর থানা পুলিশে খবর দেয় পরিবারের লোকজন।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল থেকে নিহত ইমরানের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা হালিমা খাতুন থানায় একটি হত্যা মামলা করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X