রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তারের পর বিএনপি নেতা এনামুল হাওলাদার বহিষ্কার

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. এনামুল হাওলাদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আ. করিম হাং ও সাধারণ সম্পাদক রাজন সিকদারের যৌথ স্বাক্ষরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। রহমতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. নিজাম হাওলাদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বরিশাল জেলা কার্যালয়ের একটি দল বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে এনামুলের নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হাওলাদার ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিজের বাড়ির দোতলায় বসে ইয়াবা বিক্রি করতেন। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা নিয়মিত সেখানে এসে ইয়াবা কিনতেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিলেও তিনি তা শোনেননি।

অভিযানের সময় ডিএনসির কর্মকর্তারা ক্রেতা সেজে তার কাছে ইয়াবা কিনতে যান। পরে নিশ্চিত হয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, অভিযানে এনামুলের ঘর থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে বহিষ্কার সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় কোনো কার্যক্রমে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X