সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চৌগাছায় ভাইপোর পেয়ারা বাগান কেটে ধ্বংস করলেন চাচা

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
চৌগাছায় ভাইপো পেয়ারা গাছ কেটে সাবাড় করলো আপন চাচা। ছবি: প্রতিনিধি

চৌগাছায় আপন চাচা কর্তৃক ভাইপোর দশকাঠা জমির পেয়ারা বাগান কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের আরজি সুলতানপুর গ্রামের মাঠে ঘটনা ঘটে। ভুক্তভোগী ফলচাষি চাচাকে অভিযুক্ত করে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে পিন্টু মিয়া (৩৭) স্থানীয় মাঠে ১০ কাঠা জমিতে পেয়ারার চাষ করেন। ইতোমধ্যে ওই বাগান হতে তিনি পেয়ারা বিক্রিও শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে একই গ্রামের মোফাজ্জেল হোসেন জমির সমুদয় পেয়ারা গাছ ধারালো দা দিয়ে কেটে সাবাড় করে দিয়েছেন। খবর পেয়ে পেয়ারা চাষি পিন্টু মিয়া জমিতে ছুটে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, দেবিপুর গ্রামের মৃত মিনাজ উদ্দিন মন্ডলের ছেলে মোফাজ্জেল হোসেনের সাথে তার আপন ভাই রবিউল ইসলামের জমি ভাগবন্টন নিয়ে দীর্ঘদিনেরন বিরোধ চলে আসছে। রবিউল ইসলাম বিষয়টি আপোষ মিমাংশা করতে চাইলেও মোফাজ্জেল হোসেন নারাজ। এরই মধ্যে রবিউল ইসলামের ছেলে পিন্টু মিয়া পিতার নিকট হতে ১০ কাঠা জমি নিয়ে সেখানে পেয়ারা চাষ করেন এবং বাম্পার ফলন আসে। জমি ভাগবন্টনের সূত্র ধরে পিন্টুর আপন চাচা মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার সকালে ওই পেয়ারা বাগানে যেয়ে জমির সমুদয় গাছ কেটে দেন।

এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জেল হোসেনের সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী কৃষক পিন্টু মিয়া বলেন, মোফাজ্জেল আমার আপন চাচা। বাবার সাথে জায়গা জমি নিয়ে তার বিরোধ। কিন্তু সে আমার ১০ কাঠা পেয়ারা বাগান কেটে সাবাড় করে দিয়েছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, সকালে ঘুম থেকে উঠেই এমন একটি খবর পেয়েছি, বাগান কেটে সাবাড় করা দুঃখজনক একটি ঘটনা।

থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, একটি আবেদন পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X