সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম
যশোরের অভয়নগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার শোরুমসহ ১২টি দোকান পুড়ে ছাই। ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ফার্নিচার, শোরুম, কুটিরশিল্প কারখানা, টি স্টলসহ অন্তত ১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গুয়াখোলা গ্রামে নওয়াপাড়া পীরবাড়ি সংলগ্ন কাঠপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রমজান ফার্নিচার নামে ২টি দোকান, হাতিম ফার্নিচারের শোরুম, আব্দুর রউফ ফার্নিচার নামে ২টি দোকান, রনি ফার্নিচার, বিকু মোল্যার সাইজ কাঠের দোকান, বাদল টি স্টোর, রুবেল ফার্নিচার, শরিফুল কুটির শিল্প, ইমরান দরজা ঘর ও নারায়ন চন্দ্র কুটির শিল্পের কারখানা আগুনে পুড়ে গেছে।

এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, রাত ২ টার দিকে আগুন লেগেছে এমন খবর পেয়ে তারা কাঠপট্টিতে আসেন। এসে দেখেন চারিদিকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১২টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

বাদল টি স্টলের মালিক বাদল মল্লিক বলেন, নগদ টাকা, টিভি, ফ্রিজসহ দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার দুই লাখ টাকার মত ক্ষতি হয়েছে। পরিবার নিয়ে ঈদ উদযাপন করা কঠিন হয়ে পড়বে। রমজান ফার্নিচারের মালিক রমজান আলী বলেন, আমার ২টি দোকানের ফার্নিচার পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা একই ধরণের ক্ষয়ক্ষতির কথা বলেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ সালাউদ্দিন দীপু। এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ৩টি ইউনিট কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে আগুনের সূত্রপাত শর্টসার্কিট থেকে হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X