সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:১২ পিএম
পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পাবনা শহরের কাচারীপাড়া মহল্লার বাসিন্দা রকিব রানা ও পশ্চিম সাধুপাড়া মহল্লার শ্যুটার আলমগীরকে।

উদ্ধার করা হয়েছে ১২টি হাতিয়ার ও ৮৯৭ পিচ গুলি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মাঝে রয়েছে ৪ টি লং রাইফেল, ৫টি একনলা বন্দুক, ম্যাগজিনসহ ২টি ১২ বোর শর্টগান, খালি ম্যাগজিনসহ একটি পিস্তল এবং ৮৯৭ পিচ গুলি। র‌্যাবের সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখার চৌধুরী জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এর সন্নিকটে পাবনা অভিমূখী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় রকিব রানাকে।

তার কাছ থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার শেখেরটেক এলাকা থেকে গ্রেফতার করা হয় শ্যুটার আলমগীরকে। এ সময় তার হেফাজতে থাকা আরেকটি প্রাইভেট কারও জব্দ করা হয়। তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার এজাহারভূক্ত আসামী।

র‌্যাব জানায়, ধৃত দুজনই অস্ত্র ব্যবসায়ী। গ্রেফতারকৃত শ্যুটার আলমগীরের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ ৭টি মামলা রয়েছে। অপরদিকে রকিব রানার বিরুদ্ধে হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতির মামলা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে পাবনা শহরের কাচারীপাড়ার রকিব রানার বাড়ি থেকে ১টি শর্টগান, ১টি বন্দুকের বাট ও অস্ত্রের মেশিনারীজ টুলবক্সসহ তার স্ত্রী ফারহানা খন্দকারকে গ্রেফতার করে র্যাবের অভিযানিক দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X