সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

তিতাস এলজিইডির ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ ও তথ্যহীন, নাগরিকদের ডিজিটাল ভোগান্তি

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম
তিতাস এলজিইডির ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ ও তথ্যহীন, নাগরিকদের ডিজিটাল ভোগান্তি

সরকার যখন ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মাধ্যমে প্রতিটি সরকারি দপ্তরের সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোটি কোটি টাকা ব্যয় করছে, ঠিক তখন কুমিল্লার তিতাস উপজেলা প্রকৌশলীর অফিস (LGED)-এর অফিসিয়াল ওয়েবসাইট (http://lged.titas.comilla.gov.bd/) এক চরম ঝুঁকিপূর্ণ ও অকেজো অবস্থায় রয়েছে। বছরের পর বছর সাইটটি পরিত্যক্ত থাকায় তথ্য অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা নীতিমালা উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

*ডিজিটাল নিরাপত্তার চরম ঝুঁকি: সরেজমিনে সাইটটি ভিজিট করে দেখা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পোর্টালটি এখনও অসুরক্ষিত (HTTP) প্রোটোকলে চলছে। সাইটে প্রবেশ করলেই ব্রাউজার থেকে ‘Not Secure’ বা সাইটটি নিরাপদ নয় বলে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এতে করে সাইটটি ব্যবহারকারী সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির চরম ঝুঁকিতে রয়েছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, একটি সরকারি প্রকৌশল দপ্তরের সাইটে SSL সার্টিফিকেট না থাকা দাপ্তরিক চরম অবহেলার প্রমাণ।

*তথ্যের বদলে কেবলই ‘শূন্যতা’: অনুসন্ধানে দেখা গেছে, সাইটের অধিকাংশ গুরুত্বপূর্ণ লিঙ্ক এখন মৃত। বিশেষ করে ‘চলমান প্রকল্প’, ‘টেন্ডার নোটিশ’, ‘সিটিজেন চার্টার’ এবং ‘অর্জনসমূহ’ ট্যাবগুলোতে ক্লিক করলে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লোড হওয়ার পর ‘সার্ভার এরর’ দেখাচ্ছে।

ফলে সাধারণ ঠিকাদার থেকে শুরু করে সচেতন নাগরিকরা কোনো জরুরি তথ্য বা নোটিশ অনলাইনে পাচ্ছেন না। এতে করে দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

*ইমেইলে জবাব মেলেনি কর্তৃপক্ষের: এই ডিজিটাল স্থবিরতা ও অব্যবস্থাপনার বিষয়ে জানতে তিতাস উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) দাপ্তরিক ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে ২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল।

কিন্তু অত্যন্ত গুরুত্ববহ এই বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সদুত্তর বা ব্যাখ্যা পাওয়া যায়নি। দাপ্তরিক ইমেইলে সাংবাদিকের প্রশ্নের উত্তর না দেওয়াকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পথে বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

*নাগরিক ভোগান্তি: স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল সেবার নাম থাকলেও ছোটখাটো তথ্যের জন্য তাদের সশরীরে অফিসে গিয়ে ধরণা দিতে হচ্ছে। এতে সময় ও অর্থের অপচয় হচ্ছে। তথ্য অধিকার আইন অনুযায়ী স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রকাশের নিয়ম থাকলেও তিতাস এলজিইডি সেই নিয়ম মানছে না।

তদারকি কর্মকর্তাদের এমন নিরবতা এবং ওয়েবসাইটের জীর্ণ দশা প্রমাণ করে যে, তিতাস উপজেলা প্রকৌশলী কার্যালয়ে ডিজিটাল সেবা কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ। দ্রুত এই সাইটটি আধুনিকায়ন এবং স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিতাসের সচেতন নাগরিক সমাজ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X