রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নৌকা থেকে ভৈরবে ঝাঁপ দিয়ে গৃহবধূ নিখোঁজ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলায় শাশুড়ির উপর অভিমান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দিয়ে সাবিনা বেগম (২৫) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার মাঝিসহ ঘাটে কর্মরত কয়েক যুবক নদীতে লাফিয়ে গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। নিখোঁজ সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।

সাবিনা বেগমের শাশুড়ি রহিমা বেগম বলেন, খুলনা থেকে ফেরার পথে বৌমা সাবিনা তার মোবাইল ফোন হারিয়ে ফেলে। বিকালে ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল চুরির বিষয়ে বৌমার সঙ্গে কথা কাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

নৌকার মাঝি ধ্রুব দাস বলেন, শাশুড়ির উপর অভিযান করে নৌকা থেকে মাঝনদীতে ঝাঁপ দেন ওই গৃহবধূ। অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনা¯’লে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীতে তীব্র স্রোত ও ঘন ঘন কার্গো জাহাজ চলাচলের কারণে সন্ধ্যার আগে উদ্ধার অভিযান ¯’গিত করা হয়। খুলনা বিভাগীয় অফিসে ডুবুরি দল পাঠানোর আহবান করা হয়েছে। বুধবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X