গাইবান্ধার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার বাদিয়াখালি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বাসিন্দা রেজা মিয়ার মেয়ে এবং বধূ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে অসাবধানতাবশত তিনি বাদিয়াখালি রেললাইনের দিকে চলে যান। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।





