সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রসবের পর মায়ের মৃত্যু, নবজাতককে দত্তক নিতে হাসপাতালে ভিড়

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৭:০১ পিএম
অভিভাবকহীন শিশু। ছবি: সংগৃহীত

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে কোনো অভিভাবক না থাকায় নবজাতকটি বেওয়ারিশ মনে করে অনেকে দত্তক নিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে ভিড় করছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, আয়েশা নামে এক নারী নবজাতকের খালা পরিচয়ে বাচ্চার পাশে বসে আছেন। তিনি দাবি করেন, তার বোনের জন্য শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন করেছেন। তবে খবর পেয়ে মৃত নারীর স্বজনরা শিশুটিকে নিতে হাসপাতালে এসে আইনি প্রক্রিয়ার মুখে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, নবজাতকের বাবা রিপন আলী। তার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর বালুবাজার গ্রামে। তিনি একটি হোটেলে পরিচারকের কাজ করেন। তার স্ত্রী তাহমিনা বেগম (২৫) সন্তানসম্ভবা অবস্থায় গত রোববার একাই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম জানান, রোববার ওই প্রসূতি হাসপাতালে সন্তান প্রসব করেন। কিন্তু প্রসবের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু তার সঙ্গে কোনো অভিভাবক না থাকায় তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার মতো কাউকে পাওয়া যায়নি। পরে মান্দা থানা পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সে করে মা ও নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, ওই নারী একাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি যে ফোন নম্বর দিয়েছিলেন, সেটিও ভুল ছিল। তাই সমাজসেবা অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশি তত্ত্বাবধানে তাকে রাজশাহীতে পাঠানো হয় এবং পরিবারের সদস্যদের খবর দেওয়ার ব্যবস্থা করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই পুলিশ সদস্য নবজাতককে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাহমিনা বেগমের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।

খবর পেয়ে সোমবার মৃত তাহমিনার ভাতিজা রেজওয়ান, ফুফাতো ভাই মাহমুদ ও ভাবি দেলজান হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন।

রেজওয়ান জানান, তারা লাশ গ্রহণ করে দাফন সম্পন্ন করেছেন। পরে নবজাতককে নিতে হাসপাতালে এসে দেখেন, শিশুটিকে বেওয়ারিশ ভেবে অনেকেই দত্তক নেওয়ার জন্য ভিড় করছেন।

তিনি বলেন, “আমাদের কাছে লাশ গ্রহণের সব কাগজপত্র আছে। সেগুলো দিয়ে হাসপাতাল পরিচালকের কাছে আবেদন করেছি, যেন শিশুটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।”

নবজাতকের বাবার বিষয়ে জানতে চাইলে রেজওয়ান বলেন, তিনি একজন গরিব মানুষ। হয়তো চিকিৎসা খরচের ভয়ে পালিয়ে থাকতে পারেন। গরিব মানুষ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বলেন, বৈধ অভিভাবক উপস্থিত থাকলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি রাজপাড়া থানাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যত দ্রুত সম্ভব নবজাতকটি হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X