মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে স্ত্রী ও সন্তানের অভিযোগ মাদকসেবীর কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে মাদকসেবনের পর মাতলামি করার অভিযোগে গোলাম মওলা (৪৫) নামে এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্র্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত গোলাম মওলা উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের গোলাম রসুল মোল্যার ছেলে।

পুলিশ জানায়, স্ত্রী ও সন্তানের অভিযোগের ভিত্তিতে চলিশিয়া গ্রামে নিজ বাড়ির ভেতর গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের পর মাতলামি করার দায়ে গোলাম মওলা নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তাকে সাজা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, মাদকসেবনের পর মাতলামি করার অভিযোগে গোলাম মওলা নামে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ আদেশ দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় এক ব্যক্তিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X