সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কেশবপুরে কারখানার সন্ধান

জেলি তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি, ছয়জনকে জেল-জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম
কেশবপুরে ভেজাল দুধ নির্মাণে ছয়জনকে জরিমানা ও কারাদণ্ড। ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে ছয়জনকে ৬ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব অসাধু ব্যবসায়ীদের জেল-জরিমানা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাথরঘাটা গ্রামের ঘোষপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, র‌্যাব এবং ভোক্তা অধিকার যৌথ অভিযান পরিচালনাকালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা পায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই গ্রামের মিলন ঘোষ (৩০), অরুপ ঘোষ (২৯), স্বপন ঘোষ (৬৮), রামপ্রসাদ ঘোষ (২৯) ও বুদ্ধদেব ঘোষকে (২৮) এক লাখ টাকা করে জরিমানা ও এক বছরের জেল এবং পার্থ ঘোষকে (১৯) এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের জেল প্রদান করেন। অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করার উপকরণ জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানকালে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও র‌্যাব উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X