মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

অভয়নগরে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমন জব্দ, চালকের কারাদণ্ড

অভয়নরগ (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১২:০২ পিএম
যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ। ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ বস্তা ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। অবৈধভাবে সার পরিবহনের দায়ে নছিমনের চালক সাব্বির মোল্যাকে (২০) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাব্বির মোল্যা উপজেলার আমডাঙ্গা গ্রামের মৃত হাফিজুর রহমান মোল্যার ছেলে। রবিবার (৮ মার্র্চ) রাত ১০ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

অপরাধ স্বীকার করে সাব্বির মোল্যা বলেন, যশোরের মণিরামপুর বাজারে তেল পাম্পের সামনে তৌহিদের দোকান থেকে কাগজপত্র ছাড়া ৫০ বস্তা ডিএপি সার নছিমনে লোড করা হয়। রাতে সাড়ে ১০টার দিকে অভয়নগরের জগবাবুর মোড়ে পৌঁছালে পুলিশ নছিমনসহ তাকে আটক করে। সারগুলো নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাটের (শাহজাহান মোল্যার গলি) শ্রমিক আসাদুলের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, রবিবার রাত ১০ টার দিকে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি নছিমনে অবৈধভাবে ৫০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ডিএপি সার পরিবহনের দায়ে চালক সাব্বির মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় নছিমনসহ ৫০ বস্তা ডিএপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএপি সারসহ একটি নছিমন জব্দ করা হয়েছে। নছিমনের চালককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এর আগে নওয়াপাড়া রেলস্টেশন মসজিদ মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কাগজপত্র ছাড়া অবৈধভাবে সার পরিবহনের দায়ে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ (১) ধারা মোতাবেক নছিমন চালককে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫০ বস্তা ডিএপি সারসহ নছিমনটি জব্দের নির্দেশ দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X