সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দখল ও দূষণে বিপর্যস্ত মোংলার ঠাকুরানী খাল, উদ্ধারে জোরালো দাবি

এম এম ফিরোজ, মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম
দখল ও দূষণে অস্তিত্ব সংকটে মোংলা পোর্ট পৌরসভার ঐতিহ্যবাহী ঠাকুরানী খাল। ছবি: প্রতিনিধি

একসময় পণ্যবাহী নৌযানের চলাচলে মুখর ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রাণকেন্দ্র ঠাকুরানী খাল। শহরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থার অংশ হিসেবে পরিচিত এই খাল এখন দখল ও দূষণের চাপে প্রায় অস্তিত্ব সংকটে। কোথাও খালটি সরু ড্রেনে পরিণত হয়েছে, আবার কোথাও বহুতল ভবনসহ বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়ে হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক প্রবাহ।

সরকারি নথি অনুযায়ী ঠাকুরানী খালের দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ১০ কিলোমিটার এবং প্রস্থ ৩০ থেকে ৪০ ফুট। কিন্তু বাস্তবে খালের বড় একটি অংশ জবরদখলের কারণে সংকুচিত হয়ে পড়েছে। অনেক স্থানে খালের চিহ্নও প্রায় বিলীন হয়ে গেছে।

ভূমি অফিসের নথিতে অন্তত ৩১ জন দখলদারের নাম উল্লেখ রয়েছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত দখলদারের সংখ্যা এর চেয়েও বেশি। রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন তদবিরের কারণে অনেকেই তালিকার বাইরে থেকে খালের ওপর দোকানপাট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।

খাল দখলের ফলে মোংলা শহরের ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দুর্ভোগ ডেকে আনছে।

মোংলা নাগরিক সমাজের সভাপতি নূর আলম শেখ বলেন, অতীতেও একাধিকবার খাল দখলমুক্ত করার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। ফলে ধীরে ধীরে খালটি হারিয়ে যাওয়ার পথে।

তবে এবার কিছুটা আশাবাদী স্থানীয়রা। খাল খনন ও উদ্ধারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মোংলার মানুষের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী জানান, খালের নথিপত্র যাচাই এবং সীমানা নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামও বলেছেন, জলাধার রক্ষায় কোনো প্রভাবশালী ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না।

স্থানীয়দের প্রত্যাশা, খাল উদ্ধারের উদ্যোগ যেন কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দীর্ঘদিনের দখলমুক্ত করে ঠাকুরানী খালের হারানো প্রাণ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এখন দেখার বিষয়—এবার সত্যিই কি মুক্তি পাবে ঠাকুরানী খাল, নাকি আগের মতো এই আশ্বাসও কেবল প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X