সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

রবিবার (৮ মার্চ) বেলা ১২টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর নূর ইসলাম মিলন ও সুরুজ আলী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গত শনিবার রাতে শিরোইন কাঁচাবাজারে একদল সন্ত্রাসী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

তারা আরও বলেন, ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, হামলার সঙ্গে জড়িত নূর ইসলাম মিলন ও সুরুজ আলীকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা কাজী শাহেদ, প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, দৈনিক খোলা কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু কাওসার মাখন, বরেন্দ্র প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন সাগরসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X