সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মোংলায় ব্যবসায়ীর ৬৯ লাখ টাকা ও গাড়ি আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোংলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
মোংলা বন্দরের এক ব্যবসায়ীর টাকা ও গাড়ি আত্মসাৎ অভিযোগে রকিবুল গ্রেপ্তার।  ছবি: প্রতিনিধি

মোংলা বন্দরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৬৯ লাখ টাকা ও একটি বিলাসবহুল গাড়ি আত্মসাতের অভিযোগে রকিবুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ৬ মার্চ ভোরে চট্টগ্রামের মিরসরাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ মার্চ) তাকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়েছে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ সাখাওয়াত হোসেন (৫৩) ও প্রিন্স নামে আরও দুজনকে আসামি করা হলেও তারা বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার নথি ও পুলিশি তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বিভিন্ন কৌশলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৬৯ লাখ টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি নিলামে কেনা ‘নিসান কিক্স’ মডেলের একটি গাড়িও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ জন্য স্ট্যাম্প জালিয়াতি এবং নথিপত্রে ঘষামাজার অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ব্যবসায়ী টাকা ও গাড়ি ফেরত চাইলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গত ২ জানুয়ারি ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা), ৫০৬ (হুমকি) ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তা জানান, প্রতারণার মাধ্যমে অর্থ ও গাড়ি আত্মসাৎ করার পর অভিযুক্তরা বিদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। মামলার আলামত হিসেবে চিহ্নিত গাড়িটির মালিকানা বা রেজিস্ট্রেশন যাতে পরিবর্তন করা না যায়, সে জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধানমন্ডি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পলাতক আসামি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও প্রিন্সসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া মো. রকিবুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X