মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

তিতাস বিএনপিতে শুদ্ধি অভিযান : ফরিদ সরকারের ‘টাকা কেলেঙ্কারির’ গল্প খড়কুটোর মতো উড়ে যাচ্ছে

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:৩৭ এএম
ফরিদ সরকারের ‘টাকা কেলেঙ্কারির’ গল্প খড়কুটোর মতো উড়ে যাচ্ছে

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের ব্যক্তিকেন্দ্রিক বলয় ভেঙে সাংগঠনিক চেইন-অব-কমান্ড ফিরিয়ে আনতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বর্তমান নেতৃত্ব।

এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচনের সময় বিশ্বাসঘাতকতার সুনির্দিষ্ট অভিযোগে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ সরকারকে বহিষ্কার করা হয়েছে।

তবে নিজের অপরাধ ঢাকতে ফরিদ সরকার এখন যে ‘১৭ লাখ টাকার’ অভিযোগ তুলেছেন, তাকে রাজনৈতিক দেউলিয়াত্ব ও সস্তা নাটক হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিজয় ঠেকাতে একটি চক্র আড়ালে থেকে কাজ করেছে।

ফরিদ সরকার দলীয় পদে থেকেও জনৈক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন এবং ধানের শীষের বিপক্ষে দলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন—যার সুনির্দিষ্ট ও অকাট্য প্রমাণ নব নির্বাচিতি এমপি মহোদয়ের নির্বাচন পরিচালনার কমিটি ও তিতাস উপজেলা কমিটির কাছে রয়েছে।

এছাড়া স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার সময় তাকে ঢাকা থেকে এসে প্রচারণা বা দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার জন্য ডাকলেও সাংগঠনিক কোন কার্যক্রমে তার সাড়া মেলেনি।

গত ২৮ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা কমিটির নেতৃবৃন্দরা স্পষ্ট জানিয়েছেন, "দলে কোনো মীরজাফরের জায়গা নেই। যারা ধানের শীষের সাথে বেইমানি করে স্বতন্ত্র প্রার্থীর দালালি করেছেন, তাদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। "১৭ লাখ টাকার অভিযোগ: অপরাধ ঢাকার শেষ চেষ্টা? বহিষ্কৃত হওয়ার পর ফরিদ সরকার দাবি করেছেন যে, ইউনিয়ন কমিটি গঠনের সময় তিনি উপজেলা নেতাদের ১৭ লাখ টাকা দিয়েছেন।

তবে এই দাবিকে সম্পূর্ণ হাস্যকর ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন সাধারণ কর্মীরা। তাদের মতে: যদি টাকা দিয়েই পদ নেওয়া হতো, তবে পদ পাওয়ার সময় বা তার পরবর্তী দীর্ঘ সময়ে তিনি মুখ খুললেন না কেন? বহিষ্কৃত হওয়ার পরই কেন এই ‘আবিষ্কার’?

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা এবং উপজেলা বিএনপির বর্তমান সুশৃঙ্খল অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তিনি এই কাল্পনিক গল্প সাজিয়েছেন।

নিজের পিঠ বাঁচাতে তিনি দলের প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করার শামিল।

নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া তিতাস বিএনপিকে কোনো নির্দিষ্ট ব্যক্তির ‘পকেট কমিটি’ হতে না দিতে বদ্ধপরিকর। তার নেতৃত্বে এখন তিতাসে চলছে শুদ্ধি অভিযান। ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিকরা মনে করেন, ফরিদ সরকারের মতো ছদ্মবেশী ষড়যন্ত্রকারীদের বহিষ্কার করা ছিল সময়ের দাবি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, "আমরা তিতাসকে ষড়যন্ত্রমুক্ত রাখতে চাই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কোনো আপস নেই। মিথ্যা অভিযোগ দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া যাবে না।

অভিযোগের বিষয়ে আইনি অবস্থানের প্রশ্নে তিনি বলেন, আমরা খুব শীঘ্রই আর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা করবো। প্রস্তুতি চলছে। একই সাথে সাংগঠনিক নিয়মে তার এই ষড়যন্ত্রকে আমরা দলীয় ভাবে মোকাবেলা করে তাকে আইনের আওতায় আনবো।

ফরিদ সরকারের বহিষ্কারাদেশে তিতাস বিএনপির তৃণমূল পর্যায়ে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের দাবি, যারা নির্বাচনের সময় অর্থের লোভে বা ব্যক্তিগত স্বার্থে দলের পিঠে ছুরি মারে, তাদের আর কখনোই দলে ফেরানো উচিত নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X