সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১১:১২ এএম
কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি

ঝালকাঠির কাঁঠালিয়া অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আসাদুজ্জামান পারভেজের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আবুল হোসেন সিকদারের পুত্র।

স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সন্ধ্যার পরে হঠাৎ বসতঘরের পিছন থেকে আগুন জ্বলে উঠছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়ির ২টি কাঠের টিনশেড ঘরে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ কোটি টাকার মামলা উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল অদুত জানান, এক ঘন্টার চেষ্টা একটি ইউনিটের মাধ্যমে আগুন নিভাতে সক্ষম হয়েছি। প্রাথমিক ধারণা করা যাচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২ কোটি টাকার মামলা উদ্ধার করতে পেরেছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X