মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে : নাহিদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে এবং এ লক্ষ্যে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই, তা এখনো শেষ হয়নি।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় নগরীর দ্য কিং অব চিটাগাং-এ এনসিপির চট্টগ্রাম বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোটের গণরায়—যার ভিত্তিতে নির্বাচন হয়েছে এবং সরকার গঠিত হয়েছে—সেই গণরায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। আদালতকে আবারও দলীয়করণের অপচেষ্টা করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আদালতকে যদি নিজেদের দলীয় ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা করার চেষ্টা করা হয়, তাহলে তার পরিণতি খুবই করুণ হবে। অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ একই ধরনের প্রচেষ্টার মাধ্যমে নিজেদের পতনের সূচনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ রায়ের ভিত্তিতেই নতুন বাংলাদেশ ও নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে।

'এটি শুধু কেন্দ্রীয় নেতৃত্বের ওপর নির্ভর করলে চলবে না। নাসির উদ্দিন পাটোয়ারী ঢাকা থেকে নেতৃত্ব দিলেই হবে না; দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে চট্টগ্রাম থেকেই কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।'

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের পাশে দাঁড়াতে হবে, ছোট ও মধ্যবিত্ত ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের পাশে থাকতে হবে- যাতে চট্টগ্রামে কোনো চাঁদাবাজি বা সন্ত্রাস টিকে থাকতে না পারে।

নাহিদ ইসলাম আরও বলেন, চট্টগ্রামে ফ্যাসিস্টদের আস্ফালন এখনো কমেনি। এনসিপি ও পতিত আওয়ামী লীগ একসাথে থাকতে পারে না। যে জেলায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে, সেখানে হয়তো আওয়ামী লীগ থাকবে, নয়তো এনসিপি থাকবে। এনসিপির যদি ১০ জন নেতাকর্মীও থাকে, সেই অঞ্চলে আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের কোনো অফিস যেন কোনোভাবেই সুযোগ না পায়, সেটি নিশ্চিত করার দায়িত্ব নেতাকর্মীদের ওপর বর্তায়।

তিনি বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম কেবল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নয়। বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পরাশক্তির বিরুদ্ধেই তাদের লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সদস সচিব আখতার হোসেন এমপি, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, দলের মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

X